• ঢাকা মঙ্গলবার
    ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হরমুজ প্রণালীর কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে উদ্ধার ক্রুরা

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৪৬ পিএম

হরমুজ প্রণালীর কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে উদ্ধার ক্রুরা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীর একটি জলপথের কাছাকাছি এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা সব ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম The New York Times  জানিয়েছে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে—সেই বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ