প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৫১ পিএম
বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি না খেললও তার ভক্তদের জন্য রয়েছে বড় সুখবর। আইসল্যান্ড ম্যাচে দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের আলাবামায় বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।
যদিও মেসি কত মিনিট খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা।
স্কালোনির কথাতেই পরিষ্কার, ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু জয়ের পরীক্ষা নয়। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিটনেস, ম্যাচের ছন্দ ও চূড়ান্ত প্রস্তুতি যাচাইয়ের সুযোগও এটি। বিশেষ করে মেসি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, নিকো পাজদের মতো কয়েকজনের ফিটনেস নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে নজর ছিল আর্জেন্টিনা শিবিরে।
তবে এই ম্যাচটি বিশ্বকাপের মূল ম্যাচ নয়, প্রস্তুতি ম্যাচ। তাই বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের যে আনুষ্ঠানিক সম্প্রচার ব্যবস্থা করা হয়েছে, সেটি এই ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।
তাই ম্যাচটি দেখতে চাইলে দর্শকদের ম্যাচ শুরুর আগে সংশ্লিষ্ট টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মের সূচি দেখে নেওয়া ভালো।
ঘরে বসেই আর্জেন্টিনা ও আইসল্যান্ড মধ্যকার ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন ও ইএসপিএন ডিপোর্তেস। এছাড়াও ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ, ভিক্স ও ফ্যানকোড প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচটি।
আইসল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: জেরোনিমো রুলি
রক্ষণভাগ: নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস।