শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের
দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা