• ঢাকা মঙ্গলবার
    ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম

আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৫২ পিএম

আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি

ফরিদপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র  নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন,  ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। বহু দলের শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি কারণ নেতা পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি।

তিনি আরো বলেন, বিভিন্ন দল বিভিন্ন সরকার নিয়ে আপনাদের কাছে এসেছে। আওয়ামী লীগ নৌকা নিয়ে এসেছে, বিএনপি ধানের শীষ নিয়ে এসেছে,  জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে এসেছে।  অথচ যে ব্যক্তি নৌকার নির্বাচন করে সে নৌকা চালাতে পারেনা,  যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল তুলতে পারে না। আর যে হাত পাখা  নির্বাচন করে সে ও চালাতে পারে, পুরুষেরা - নারীরা যে কেউ চালাতে পারে। অতএব হাত পাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের। হাত পাখার যদি জয় হয় রাষ্ট্রের জয় । জীবনে অনেকেই ভোট দিয়েছেন অন্তত একটি বার  ইসলামকে পরীক্ষা করুন।  ইসলাম ঠকার জন্য আসেনি।  ইসলামের বিজয় হবে। ভোট দিয়ে বিজয়ী করুন হাতপাখা কে।

শুক্রবার  (২৬ সেপ্টেম্বর) বিকেলে সালথা সরকারী মডেল মাধ্যমিক স্কুল মাঠে ইসলামী আন্দোলন নগরকান্দা ও সালথা  উপজেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। 
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী,জাতীয় ওলামা মাশায়েখ আয়মা পরিষদের সালথা উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মুফতি আবু জাফর, নগরকান্দা উপজেলার সভাপতি মুফতি ফরিদ উদ্দীন মাসুদ, ফরিদপুর ২ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রাথী মাওলানা শাহ মুহাম্মদ জালালউদ্দিন, নগরকান্দা উপজেলার সভাপতি মওলানা রফিকুল ইসলাম,ইসলামি আন্দোলন ফরিদপুর ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মোস্তফা কামাল ও 
মওলানা লিয়াকত আলী।

আরো বক্তব্য রাখেন মাওলানা ডা. হাবিবুর রহমান,মাওলানা মুহাম্মদ ইউনুস।

সভা পরিচালনা করেন মোঃ শহিদুল ইসলাম ও বেলাল হোসেন আশ্রাফী। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ