• ঢাকা বুধবার
    ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

পাবনায় আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলার পর এবার প্রাণনাশের হুমকি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:৪৫ পিএম

পাবনায় আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলার পর এবার প্রাণনাশের হুমকি

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের ছোন্দাহ গ্রামে পারিবারিক কলহের জেরে মামলায় আসামি পক্ষ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলায় ৫ জন গুরুতর আহতর পর এবার প্রাণনাশের হুমকি দিচ্ছে বাদীপক্ষের লোকজন ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি।

গত (০৪ জুন) বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের পৌর মহল্লার মাসুম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় হালিমা খাতুন নামে একজন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন, নন্দনপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, আরাফাত হোসেন, জিসান, সাইফুল আলম।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল মালেকের পরিবারের সাথে সাহানুর আলমের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহানুর সাঁথিয়া থানায় একটি মামলা করে। আদালত থেকে মালেক ও তার সাথে থাকা পাঁচজন ব্যক্তি জামিন নিয়ে বাড়ি ফেরার পথে মাসুম বাজার এলাকায় এসে পৌছালে সাহানুর আলম সহ ১০/১২ পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সাথে থাকা নগদ অর্থ বিদেশি ঘড়ি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন ভুক্তভোগীরা।

এলাকাবাসী জানায়, শাহানুর ও আরাফাতের বিরোধের কারনে শাহানূর তার স্ত্রীকে তালাক প্রদান করাকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্প্রতি বিরধের সৃষ্টি হয়। এই দুজনের বিরধের সময় ঘটনা স্থলে আব্দুল মালেক মেম্বার উপস্থিত ছিলনা। কিন্তু হয়রানি মূলক ভাবে আব্দুল মালেক মেম্বারকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করে শাহানুর। আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

এদিকে সাঁথিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ