• ঢাকা বুধবার
    ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

পাকিস্তানের রাজনীতিক সানিয়ার পর্ন ভিডিও নেটমাধ্যমে!

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৫:৩২ পিএম

পাকিস্তানের রাজনীতিক সানিয়ার পর্ন ভিডিও নেটমাধ্যমে!

আন্তর্জাতিক ডেস্ক

পুরো নাম সানিয়া আশিক জুবিন। ২০১৮ সাল থেকে পাক-রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। আর সম্প্রতি সারা বিশ্ব তাকে চিনে গেছে। সাইবার অপরাধের শিকার হয়েছেন তিনি। তার ছবি এবং অশ্লীল ভিডিও বানিয়ে তা নেটমাধ্যমে ভাইরাল করে দেয়ার অভিযোগ উঠেছে। তারপরই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম।

এই ঘটনা সামনে আসার পর পুলিশের কাছে দোষীদের গ্রেফতারের দাবিতে অভিযোগও করেছেন তিনি। ইতোমধ্যে তদন্তে একজন গ্রেফতারও হয়েছে। তবে ধৃত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। জানা গেছে, লাহোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


ভাইরাল ভিডিওতে সানিয়ার সঙ্গে পর্নোগ্রাফিতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। ভিডিও নিয়ে তোলপাড় হয় পাকিস্তানে। সানিয়াকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। প্রকাশ্যে এসে সানিয়া দাবি করেন, ভিডিওর ওই মহিলা তিনি নন। তার মতো দেখতে অন্য কেউ।

পাকিস্তানে এই বিধায়কের দাবি সত্যি নাকি ভিডিও সত্যি, তা নিয়ে বিস্তর চর্চা চলছে। কিন্তু সে সবের ঊর্ধ্বে মহিলার রূপ নিয়েও মেতে উঠেছে নেটমাধ্যম। সুন্দরী এই বিধায়কের ছবি ছড়িয়ে পড়ছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।

সানিয়ার জন্ম লাহোরে। সেখানেই তার বেড়ে ওঠা। ছোট থেকেই মেধাবী ছিলেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে প্রথম সক্রিয় রাজনীতিতে পা রাখেন ২০১৮ সালে। সে বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগের প্রার্থী হয়ে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন।


মাত্র ২৫ বছর বয়সে পাঞ্জাব বিধানসভার কনিষ্ঠতম সদস্য হয়েও সেবার শিরোনামে উঠে এসেছিলেন। সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের ঘনিষ্ঠ সানিয়া। আর সানিয়ার সবচেয়ে কাছের মানুষ কে? তার বাবা। ২০১৯ সালে বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। এখনও নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনুগামীদের সঙ্গে ভাগ করে চলেছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এস/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ