• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ঈদের ছুটি আরও বাড়ল

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:১৮ পিএম

ঈদের ছুটি আরও বাড়ল

সিটি নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই এবারের ঈদে সাতদিন ছুটি পাওয়া যাচ্ছে।

নাগরিকদের যাত্রা নির্বিঘ্ন এবং ঈদ আনন্দ বাড়িতে দিতে বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আরও একদিন ছুটি বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এবার রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চে ঈদের সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৮ মার্চ-ও।

এছাড়া, ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি, ফলে ঈদের ছুটি বেড়ে দাঁড়াচ্ছে সাত দিনে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ