• ঢাকা শনিবার
    ২৫ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন

লুকিয়ে রাখার পর অবশেষে নেতানিয়াহু স্বীকার করলেন, ‍‍`প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন’

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:২৭ পিএম

লুকিয়ে রাখার পর অবশেষে নেতানিয়াহু স্বীকার করলেন, ‍‍`প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন’

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ করেছেন, তিনি সম্প্রতি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা সফল হয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে ইরান এ তথ্যকে ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করতে পারে; এই আশঙ্কায় তিনি বিষয়টি জনসমক্ষে আনেননি। শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ধারাবাহিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি সুস্থ আছেন।

হাদাসাহ মেডিকেল সেন্টারের অধ্যাপক অ্যারন পোপভটজার জানান, নেতানিয়াহুর প্রোস্টেটে ০ দশমিক ৯ সেন্টিমিটার আকারের প্রাথমিক পর্যায়ের টিউমার ধরা পড়েছিল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় কয়েক মাস আগে এটি শনাক্ত হয়।

চিকিৎসক জানান, নেতানিয়াহু‍‍`র সামনে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া অথবা রেডিয়েশন থেরাপি নেওয়ার দুটি বিকল্প ছিল। তিনি রেডিয়েশন চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

 

আর্কাইভ