প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:১৩ পিএম
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করায় একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুইটি ইরানি গানবোট।
সংস্থাটি বলছে, হামলার সুনির্দিষ্ট স্থান ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ `উন্মুক্ত থাকবে না`।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ এবং এর নিয়মকানুন কেমন হবে, তা `যুদ্ধের ময়দানেই নির্ধারিত হবে, কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টে নয়`।
তিনি এক্সে লেখেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল `নির্ধারিত রুট` অনুযায়ী এবং `আরআরজিসির অনুমোদন` সাপেক্ষে পরিচালিত হবে।