• ঢাকা সোমবার
    ১৩ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে নেটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:৫৮ পিএম

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে নেটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুশিয়ারি দেওয়ার পরপরই ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই তথ্য জানান ট্রাম্প।

তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটোর ওপর খুবই বিরক্ত ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইন পরিষ্কার করতে সহায়তা করতে চায়।

ট্রাম্প বলেন, “এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা প্রণালিটি পরিষ্কার করবো এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে”।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাজ্যসহ নেটোভুক্ত আরও কয়েকটি দেশও তা করবে। আমার জানা মতে যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে”।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ