প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৮ এএম
জয়পুরহাটে র্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এসময় ২ ব্যবসায়ীকে আর্থিক জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দূর্গাদহ এবং নওগাঁর গোবর চাপা বাজারে অভিযান চালিয়ে এ পেট্রোল জব্দ করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
ক্যাম্পের অধিনায়ক মেজর এহতেশাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি জায়গায় র্যাব অভিযান চালায় এবং হাতেনাতে পেট্রোল বিক্রির সময় রাব্বি নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে রাব্বির দেওয়া তথ্যমতে সদর উপজেলার দূর্গাদহ বাজারে অভিযান চালানো হয়।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে এবং ১০৬ লিটার পেট্রোল জব্দ করে সাধারণ জনগণের মাঝে সরকারের রেটে বিক্রি করে।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান র্যাবের কাছ থেকে গোপন সংবাদ পেয়ে তারা দূর্গাদহ বাজারে আসেন এবং এক তেল ব্যবসায়ীর কাছে পেট্রোল ও ডিজেল মজুদ রাখার খবর নিশ্চিত হয়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন।