• ঢাকা শুক্রবার
    ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৪:০২ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

এই সময়ে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৭৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৪১ জন

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭১। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

আর্কাইভ