প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৩৫ পিএম
শেষ বিকেলে ম্যাচে ফিরল বাংলাদেশ
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৮৬ ওভারে ৩১৬/৭। জয়ের জন্য ১২১ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের দরকার ৩ উইকেট।
সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত জুটিতে এক পর্যায়ে রেকর্ড গড়ে জেতার স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে ১৩৪ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম।
দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে ফেরান সালমানকে। এরপর তাইজুলের শিকার হয়ে দ্রুত ফিরে যান কোনো রান না করা হাসান আলীও।
শেষ দিন সাজিদ খানকে নিয়ে লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামবেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান ৭৫ রানে এবং সাজিদ ৮ রানে অপরাজিত আছেন।
৭১ রানে ফিরলেন সালমান
সালমান আলি আগাকে বোল্ড করার মধ্য দিয়ে পাকিস্তানের জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়েন সালমান। তাদের এই জুটিতে রেকর্ড রান তাড়া করতে নেমে দুশ্চিন্তায় পড়ে যাওয়া পাকিস্তান জয়ের আশা দেখতে পায়।