প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৭ পিএম
সাড়ে পাঁচ ঘণ্টার মাথায় আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ তথ্য জানিয়েছে বাজুস। যা আজ বিকেল সাড়ে ৪টা থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
এর আগে, তিন দফায় কমার পর আজ সকালে এই ধাতুর দাম বৃদ্ধি করে বাজুস। যা সকাল ১০টা ৩০ মিনিট থেকেই কার্যকর হয়েছিল। তখন থেকে বিকেল সাড়ে চারটা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায় বিক্রি হয়।