• ঢাকা মঙ্গলবার
    ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৭৭৪, শনাক্ত তিন লক্ষাধিক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৯:৫৯ এএম

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৭৭৪, শনাক্ত তিন লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৭৪৬ জন। একই সময়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ১২৮ জন। আগের দিনের তুলনায় কমেছে প্রায় লাখ খানেক।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, স্পেন, রাশিয়া ও ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৭৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪০০ জন এবং মারা গেছেন ৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬০৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৬২ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ২৮ জন।

একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৫০ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে মারা গেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬২৮ জন। রাশিয়ায় মারা গেছেন ১০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩০৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭১৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩০ হাজার ৫৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

জেডআই/

আর্কাইভ