• ঢাকা সোমবার
    ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইরানি মিসাইলে কাঁপল ইসরাইল, আহত ২

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:০০ পিএম

ইরানি মিসাইলে কাঁপল ইসরাইল, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের ১৭তম দিন সোমবার (১৬ মার্চ) নতুন করে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। প্রচণ্ড বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দখল করা শহর জেরুজালেমে। এতে দুই ইসরাইলি আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, তারা ইরান থেকে মধ্য ইসরাইল ও জেরুজালেম লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে জারি করা হয় সতর্কবার্তা।  এরপর জেরুজালেম ও মধ্য ইসরাইলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

জেরুজালেমে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

চ্যানেল-১৩-সহ বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, জেরুজালেমের পার্শ্ববর্তী বেত শেমেশ এলাকায় আবার হামলা চালিয়েছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ আঘাত হেনেছে ওই এলাকায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট, এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি আহত

ইরানি ক্ষেপণাস্ত্র আসার খবরে পালাচ্ছিল এক নাগরিক। আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় তিনি আহত হয়।

ইসরাইলের চ্যানেল-১২ জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়ার সময় দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাত শহরে এক ব্যক্তি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।

পৃথকভাবে, জেরুজালেম এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আরও একজন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ