• ঢাকা সোমবার
    ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইরান আলোচনার জন্য মরিয়া, তবে এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:৫০ এএম

ইরান আলোচনার জন্য মরিয়া, তবে এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য ‘মরিয়া হয়ে উঠেছে’। সোমবার (১৬ মার্চ) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান আলোচনার জন্য প্রচণ্ড আগ্রহী হলেও তিনি মনে করেন না যে, “তারা যা করা দরকার, তা করার জন্য এখনো প্রস্তুত।” তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বেশ সুবিধাজনক অবস্থানে আছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ইরান কোনো এক সময়ে ঠিকই আলোচনায় বসবে।

এদিকে, ইরানের পক্ষ থেকে লাগাতার পাল্টা হামলার হুমকির মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ‘পাহারা’ দেওয়ার বিষয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন।

অন্যদিকে, ইরান সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী সাধারণ ও অন্যান্য দেশের জাহাজের জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজ সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ