• ঢাকা বৃহস্পতিবার
    ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:৩৪ পিএম

রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর ডেমরায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ১২টার দিকে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
 

আর্কাইভ