• ঢাকা শনিবার
    ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৪৫ এএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার ওপর চাপ নেই বলেও জানান তিনি।

দুই দেশের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। তিনি জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। 

এসময়, ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা  যোগ দেন।
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ