• ঢাকা মঙ্গলবার
    ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠক করেছেন আরাঘচি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৩৩ এএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠক করেছেন আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেইজিংয়ে আসার মাত্র এক সপ্তাহ আগে আরাঘচি রাশিয়া সফর করেছিলেন, যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরাঘচির এই সফরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন ইরানকে এই বার্তা দিতে যে, তাদের কর্মকাণ্ড দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্ন’ করে তুলছে।

উল্লেখ্য যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ঠিক এক সপ্তাহ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। সেখানে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ