• ঢাকা রবিবার
    ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১০:২০ পিএম

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

রোববার রাত ৯টা ১১টার দিকে রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতেই গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্যের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ