• ঢাকা বুধবার
    ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৯:৪৯ এএম

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ

সিটি নিউজ ডেস্ক

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত হয়।

বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে ১৭ হাজার টাকার পক্ষে পড়ে চারটি, ১৮ হাজার টাকার পক্ষে বাকি দুটি।

নতুন মজুরি কাঠামোতে ৩য় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, ২য় গ্রেডে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।

এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তবে সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় কাজ বন্ধ থাকার খবর প্রতিদিনই আসছে।

এরমধ্যেই মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৯ নভেম্বর শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। পরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও দেয়নি। পরে ২৩ নভেম্বর সোমবার তৃতীয় বৈঠকে তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে মালিক পক্ষ।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ