• ঢাকা বুধবার
    ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৩৭ এএম

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট থেকে বিথী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে, রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারের সময় তার দুই হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সবশেষ, সোমবার দুপুর ১২টা নাগাদ বিথীকে দেখা গিয়েছিলো।

মঙ্গলবার (১৭ নভেম্বর), বিকেল পর্যন্ত, তার কোনো খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেন স্বজনরা। বাড়ির মালিক জানান, স্বামী চট্টগ্রামে চাকরি করেন, এমন তথ্য দিয়েছিলো বিথী।

ফ্ল্যাটে মেঘা নামে এক নারীকে সাবলেট দেন তিনি। পুলিশ জানায়, ঘটনার পর মেঘার কোন খোঁজ পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি বীথির মোবাইল।  

আর্কাইভ