• ঢাকা মঙ্গলবার
    ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকে তথ্য দেওয়ার অভিযোগ: এবার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:১০ পিএম

আ. লীগকে তথ্য দেওয়ার অভিযোগ: এবার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

সিটি নিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যা আজ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ার তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। তৎপ্রেক্ষিতে তাকে গত ১৪ তারিখ রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেফতার করা হয়।

সেহেতু মো. জাহাংগীর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ