• ঢাকা মঙ্গলবার
    ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৯:৪৮ এএম

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

সিটি নিউজ ডেস্ক

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর ২ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়।

এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ