প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৫:৪৮ পিএম
বৃষ্টি বাগড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের টস সময়মতো অনুষ্ঠিত হয়নি। এভাবেই পেরিয়ে যায় লাঞ্চের সময়। অবশেষে বৃষ্টি থামলে টস অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা অনুভব করেন মুশফিক। আর হাসান মাহমুদ ডান কনুইয়ের চোটে পড়ে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে যান। এছাড়া বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজও।
তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।