প্রকাশিত: মে ৬, ২০২৬, ০১:০৪ পিএম
সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি করেছে, তারা আমিরাতকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। এমন কোনো অভিযান চালানো হলে তা স্পষ্টভাবে জানানো হতো বলেও দাবি করা হয়।
একইসঙ্গে আরব আমিরাতকে `শত্রুপক্ষকে সহযোগিতার` করার অভিযোগ করেছে তেহরান। দেশটি সতর্ক করে বলেছে, এমন সহযোগিতা ভবিষ্যতে আমিরাতের জন্য `বিপজ্জনক পরিণতি` বয়ে আনতে পারে।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভিন্ন কথা। দাবি, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, এই হামলাগুলো ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত হয়নি এবং আমিরাতকে লক্ষ্য করে তেহরানের এ ধরনের কোনো আক্রমণের পরিকল্পনাও ছিল না।
ইরানের সূত্রগুলো এও দাবি করছে, দেশটি কেবল তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে এবং তৃতীয় কোনো রাষ্ট্রের ভূখণ্ডে হামলার অভিযোগ ভিত্তিহীন।
এর আগে, মঙ্গলবারের (৪ মে) হামলার আগের দিনও হামলায় অন্তত তিনজন আহত হন। এছাড়া ফুজাইরাহতে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগে। সর্বশেষ হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমিরাতে ফুজাইরাহতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বলেন, যুদ্ধবিরতির সময় এমন হামলা মোটেই কাম্য নয়। একইসঙ্গে শেহবাজ শরিফ বলেন, যদি হামলা অব্যাহত থাকে, তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হবে।
পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমিরাতে হামলার তীব্র নিন্দা জানায়। অবশ্য, বিশ্বনেতাদের সমর্থন পেয়ে ধন্যবাদ জানায় হামলার শিকার ইউএই।