• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:৩২ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে

সিটি নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিমে এর উৎপত্তি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান ও চীনে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ