• ঢাকা বৃহস্পতিবার
    ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ঢাকা-১৫ আসন: ৬৬ কেন্দ্রের ফলাফল প্রকাশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৩৪ পিএম

ঢাকা-১৫ আসন: ৬৬ কেন্দ্রের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ১২৭ ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টির ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে শফিকুর রহমান ৪১ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।

ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন।

আর্কাইভ