• ঢাকা বুধবার
    ২৯ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

৩৫৩ রানে এগিয়ে চা বিরতিতে বাংলাদেশ

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০২:৫৯ পিএম

৩৫৩ রানে এগিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭৯ ওভারে ৩০৭/৬। বাংলাদেশ ৩৫৩ রানে এগিয়ে।

৩৫৩ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। ৯০ রান করে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম, তাইজুল অপরাজিত আছেন ৮ রানে।

মুশফিকের ১৬ হাজার রান

চলতি মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ হবে মুশফিকের। আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকের দেখা পেলেন মুশফিক। ৭৩ তম ওভারের তৃতীয় বলে ডাবলস নিয়ে এই মাইলফলকের দেখা পান।

তিন সংস্করণ মিলিয়ে মুশফিকই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ