প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:৪৫ পিএম
সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বিদেশি নম্বর থেকে রহস্যজনক “মিসড কল” পাচ্ছেন—এমন অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র।
যেসব নম্বর থেকে কল আসছে:
• +94777455913
• +37127913091
• +37178565072
• +56322553736
• +37052529259
• +255901130460
এছাড়া +371, +375, +381 প্রভৃতি কোড দিয়ে শুরু হওয়া নম্বর থেকেও কল আসছে বলে জানা গেছে।
কান্ট্রি কোড যেসব দেশের:
• +375 — Belarus
• +371 — Latvia
• +381 — Serbia
• +370 — Lithuania (রাজধানী: Vilnius)
• +255 — Tanzania
• +563 — Valparaíso, Chile
কীভাবে প্রতারণা করা হচ্ছে?
অভিযোগ অনুযায়ী, প্রতারকরা একবার ফোন করে কেটে দেয়। অনেকেই কৌতূহলবশত কলব্যাক করলে উচ্চমূল্যের আন্তর্জাতিক চার্জ কাটা যেতে পারে। কিছু ভুয়া বার্তায় দাবি করা হচ্ছে যে, কলব্যাক করলেই ৩ সেকেন্ডে কনট্যাক্ট লিস্ট বা ব্যাংক তথ্য কপি হয়ে যেতে পারে—তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র কল রিসিভ বা কলব্যাক করলেই স্বয়ংক্রিয়ভাবে ফোনের সব তথ্য কপি হয়ে যায়।
তবে অচেনা আন্তর্জাতিক নম্বরে কলব্যাক করলে আর্থিক ক্ষতি বা প্রতারণার ঝুঁকি থাকতে পারে।
আরও একটি কৌশল
কিছু ক্ষেত্রে কলার ভিকটিমকে #90 বা #09 প্রেস করতে বলে। প্রযুক্তিবিদরা সতর্ক করেছেন—অপরিচিত কারও নির্দেশে ফোনে কোনো কোড প্রেস করা উচিত নয়। এতে কল ফরওয়ার্ডিং বা অন্যান্য সেটিংস পরিবর্তিত হতে পারে।
করণীয়:
• অচেনা আন্তর্জাতিক নম্বরে কলব্যাক করবেন না।
• সন্দেহজনক নম্বর ব্লক করুন।
• মোবাইল ব্যাংকিং ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন।
• প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করুন।
বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।