• ঢাকা শনিবার
    ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রংপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৩:০৬ পিএম

রংপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

রংপুর ব্যুরো

রংপুরে ঘটনার ১৬ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে এক কিশোরী (১৪) ধর্ষণের দায়ে মোস্তাফিজার রহমান রতন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩এর বিচারক এম আলী আহমেদ এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৩ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের ওই কিশোরীকে একই গ্রামের মমদেল হোসেনের ছেলে মোস্তাফিজার রহমান রতন ধর্ষণ করেন। এ ঘটনায় ওই বছর ১৬ জুন পীরগঞ্জ থানায় মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

টানা ১৬ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার বিকেলে আদালতের বিচারক এ রায় দেন। আসামি এখনও পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষে পিপি তাজেবুর রহমান লাইজু ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক মামলাটি পরিচালনা করেন।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ