• ঢাকা বৃহস্পতিবার
    ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আগামী বছরের জানুয়ারিতে হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৪:৩১ পিএম

আগামী বছরের জানুয়ারিতে হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

চট্টগ্রাম ব্যুরো

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। কেউ বিরোধিতা করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শাহে আলম দাবি করেন, এনসিপি-জামায়াতের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের যোগাযোগ থাকতে পারে। দেশে যে আন্দোলন চলছে এটা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ। খালেদা জিয়া ২০০১ সালে জামায়াতের দুই নেতাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, যাতে তাদের রাজাকরের তকমা দূর হয়। জামায়াত এখন সব ভুলে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, এ সরকার জনগণের সরকার, দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতে তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।

আর্কাইভ