• ঢাকা শনিবার
    ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অগ্রণী ব্যাংকের ভিতর থেকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:১৯ এএম

অগ্রণী ব্যাংকের ভিতর থেকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো

রংপুর শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া নামের এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। অগ্রণী ব্যাংকের রংপুর শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শামীম মিয়া রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, ‘শামীম ১৭ মাস ধরে নিরাপত্তারক্ষী হিসেবে এখানে চাকরি করছে। দশ দিন আগে সে বিয়ে করেছিল।’

তিনি আরও জানান, ‘আজ (রবিবার) সকালে কর্মকর্তা-কর্মচারিরা ব্যাংকে এসে দেখতে পান শামীম শুয়ে আছে। ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখা যায় তার মুখ দিয়ে লালা ঝরছে এবং সে মারা গেছে। সঙ্গে সঙ্গে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’

বর্তমানে ব্যাংকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবস্থান করছেন। তবে ব্যাংকের টাকাসহ অন্য কিছু লোপাট হয়েছে কিনা তা জানা যায়নি।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ