• ঢাকা সোমবার
    ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:২৩ এএম

মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ।

এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদীসহ তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের হাজতখানায় এক আসামির কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন।
 

আর্কাইভ