প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৩ পিএম
সিলেট-৪ আসনে ১৭২ কেন্দ্রের মধ্যে ৪৩ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ৪৮ হাজার ২৯৯ ভোট পেয়েছেন আরিফুল হক চৌধুরী।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৪৬ ভোট।