• ঢাকা শুক্রবার
    ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

সিলেট-৪ আসনে বেসরকারিভাবে আরিফুল হক জয়ী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২৪ পিএম

সিলেট-৪ আসনে বেসরকারিভাবে আরিফুল হক জয়ী

সিলেট ব্যুরো

সিলেট-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪-এর মানুষজন আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তাওফিক দিন। আমি সাহায্য চাই।’

আর্কাইভ