প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০২:৪৪ পিএম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে বিএসএফ আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।