• ঢাকা শনিবার
    ২১ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
আগারগাঁওয়ে ঈদের জামাতের মোনাজাত

ইরানকে বিজয় অর্জনের শক্তি দিন, অমুসলিমদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিন

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:১৭ পিএম

ইরানকে বিজয় অর্জনের শক্তি দিন, অমুসলিমদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিন

সিটি নিউজ ডেস্ক

ঢাকার আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের মোনাজাতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যুদ্ধে থাকা ইরানের বিজয় প্রার্থনা করেছেন হাজারো মানুষ।

শনিবার সকাল ৮টায় সেখানে কেন্দ্রীয়ভাবে ঈদ জামাত আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মোনাজাতে ইমাম বলেন, হে আল্লাহ, ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা সম্মিলিত আক্রমণ করেছে, ইরানকে বিজয় অর্জনের শক্তি দিন, অমুসলিমদের সমস্ত পরিকল্পনারও ধ্বংস করে দিন।

মোনাজাতে সবার পরিবার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশবাসীর জন্য দোয়া করেন ইমাম।

এ ঈদ জামাতে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লির অংশ নেন। উপস্থিত ছিলেন উত্তর সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও।

পুরনো বাণিজ্য মেলা মাঠে বড় প্যান্ডেল তৈরি করে ১০ হাজার মানুষের একযোগে নামাজ আদায়ের ব্যবস্থা করার কথা বলেছিল ডিএনসিসি। পাশে আরেকটি প্যান্ডেলে ৫০০-৭০০ নারীর জন্য নামাজের ব্যবস্থা করা হয়।

নামাজ শুরুর সময়ে হাল্কা বৃষ্টি হলেও নামাজে তেমন ব্যাঘাত ঘটেনি। নামাজের আগে জুতা রাখার জন্য পলিথিন বিতরণ করতে দেখা যায় রোভার স্কাউটস সদস্যদের।

মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রশাসক মিলটন বলেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করার জন্য আমরা আমাদের চেষ্টাটা করেছি। এবার কোনো ঘাটতি থাকলে আমরা সে অনুযায়ী আগামীতে পদক্ষেপ নেব, যাতে আপনাদেরকে আরও স্বাচ্ছন্দে নামাজ আদায়ের সুযোগ করে দিতে পারি।

ঢাকা নগরকে সুন্দর, পরিষ্কার এবং বাসযোগ্য করে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি মুসল্লিদের দেন তিনি

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ