• ঢাকা শনিবার
    ২১ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণে দোয়া

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৪৪ এএম

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণে দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব ঘিরে শহর ও গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। সারাদেশে মুসল্লিরা অংশ নিচ্ছেন ঈদ জামাতে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইতোমধ্যে ঈদুল ফিতরের নামজের তৃতীয় জামাত সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, সকাল যথাক্রমে ৭টা, ৮টা ও ৯টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। আরও তিনটি জামাত বাকি রয়েছে।

এসব জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এখানে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ