• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ভালো কাজের প্রশংসার সঙ্গে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ: পানিসম্পদমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৫ পিএম

ভালো কাজের প্রশংসার সঙ্গে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

সরকারের ভালো কাজগুলোকে এড্রেস করার পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ। শুধু সমালোচনা না করে এভাবে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‍‍`আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠ করার মাধ্যমে সেখানে শপথ নিতে হবে এগুলার আলোচনা কখনো ছিল না এবং হয়নি।

তিনি বলেন, ‍‍`জুলাই সনদ নিয়ে যে বিতর্ক আসলে এটা তেমন কঠিন না। এই বিতর্কটা সংসদে প্রথম দিন ডিক্লেয়ার করা হয়েছে পরের দিন আলোচনা করা হবে এবং পরের দিন আলোচনার মাধ্যমে অনেকটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন আলোচনা হয়ে অটোমেটিক পার্লামেন্টের উপস্থাাপনের মধ্য দিয়ে ‍‍`হ্যাঁ‍‍` অথবা ‍‍`না‍‍`-এর মাধ্যমে কার্যকারিতা শুরু হয়ে যাবে। সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`জামায়াতের আমির খাল খননের বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন আমরা ১৮০ দিনের খাল খনন কাজ চলমান রয়েছে এবং আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ হবে। আমরা ১ মাস পার করেছি আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা যেমন আমরা সরকারি দলই ধরতে হবে তেমনি বিরোধী দলকে ধৈর্য ধরতে হবে।‍‍`

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ