• ঢাকা শনিবার
    ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ইউরোপ ‘শয়তানের অশ্লীল রূপ’, ইরানের মানবাধিকার নিয়ে সহানুভূতি স্রেফ ভণ্ডামি: বাকাঈ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৩৬ পিএম

ইউরোপ ‘শয়তানের অশ্লীল রূপ’, ইরানের মানবাধিকার নিয়ে সহানুভূতি স্রেফ ভণ্ডামি: বাকাঈ

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানের মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভণ্ডামি।

ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসের করা বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ এক্স নেটওয়ার্কে লিখেছেন, কাল্লাস ইরান সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের ‘মানবাধিকার উদ্বেগ’-এর কথা বলেন; কিন্তু এটা আশ্চর্যজনক যে, এই মানবাধিকার ইস্যুটি ইরানের জনগণ এবং একটি দেশের অবকাঠামোর ওপর অবৈধ সামরিক হামলার সাথে সাথে যুক্ত। অথচ মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধের নিন্দা করা বা এমনকি অঙ্গহানি হওয়া ইরানি শিশুদের প্রতি সাধারণ সহানুভূতি প্রকাশের সাথে যায় না।

তিনি আরও বলেন, এই আচরণগুলো তাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে এবং তারা হলো ‍‍`শয়তানের অশ্লীল রূপ‍‍` এবং ভণ্ডামির চরম নিদর্শন।

সূত্র: তাসনিম, আল-জাজিরা

আর্কাইভ