• ঢাকা শনিবার
    ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বঙ্গভবনেই দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:৪৪ পিএম

বঙ্গভবনেই দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে। তবে তিনি অবস্থান করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম যথারীতি বঙ্গভবন থেকেই পরিচালিত হবে।

এদিকে, দায়িত্ব গ্রহণের পরপরই স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা প্রোটোকল শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই কার্যকর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

সাংবিধানিক বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, রাষ্ট্রীয় নথিপত্রে স্বাক্ষর এবং প্রয়োজনীয় সাংবিধানিক দায়িত্ব বঙ্গভবন থেকেই সম্পন্ন হবে।


 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ