• ঢাকা রবিবার
    ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: ইরান

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৩১ এএম

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তাকে বিপন্ন করছে এবং এই ঘাঁটিগুলো কাউকে রক্ষা করে না। শনিবার (১৪ মার্চ) এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটনকে আঞ্চলিক মিত্রদের চেয়ে ইসরায়েলকে অগ্রাধিকার দেয়ার অভিযোগও তোলেন গালিবাফ। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র সবাইকে উৎসর্গ করে এবং ইসরায়েল ছাড়া কারও বিষয়ে চিন্তা করে না।’

এর আগে পৃথক পোস্টে গালিবাফ আরও দাবি করেছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতারণা করেছেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোতে আক্রমণ করবে তেহরান। আরাগচি আরও বলেন, ‘হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও শত্রু এবং তাদের মিত্রদের তেল ট্যাংকার এবং জাহাজ অতিক্রম করতে দেবে না ইরান।

সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ