• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৪:১৫ পিএম

মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

সিটি নিউজ ডেস্ক

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে স্টাফ, ইনস্ট্রাকশানাল ও কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ নৌবাহিনীতে পেশাগত দক্ষতা ও ব্যতিক্রমী নৈপুণ্যের জন্য ‘নৌগৌরব’ পদক পেয়েছেন অ্যাডমিরাল আজাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ নেভি ফ্লিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএম/ডা

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ