• ঢাকা সোমবার
    ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ডিএমপির অভিযান : মাদকসহ ৪৩ জন আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১০:৪৬ এএম

ডিএমপির অভিযান : মাদকসহ ৪৩ জন আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৭৪৮ পিস ইয়াবা, ১৪০ বোতল ফেন্সিডিল, ২২ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন ও ১৫ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

আর্কাইভ