• ঢাকা মঙ্গলবার
    ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:১৭ পিএম

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

সিটি নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ