• ঢাকা শনিবার
    ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৫১ পিএম

মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক মতবিরোধের নামে কারো আচরণ যখন মাত্রা ছাড়ায়, তখন বুঝতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেছেন, যাদের প্রচেষ্টা ছিল নির্বাচন বানচালের, নির্বাচন প্রলম্বিত করার, তাদের চেষ্টা ব্যর্থ হয়ে ১২ ফেব্রুয়ারি থেকে সংসদীয় রাজনীতির আবার চর্চা শুরু হয়েছে। বিএনপির হাত ধরে আবারো দেশে বহুদলীয় রাজনীতি শুরু হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাতে যদি মূল্যবোধ ধরে রেখে সকলে এগিয়ে যায়, তাহলে আর কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ