প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৪:৪৯ পিএম
আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হবে। এই সময়ে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ইপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে
বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, সামনে জরুরি সময়। গ্যাভির কাছ থেকে ২১.৯ মিলিয়ন হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। ইউনিসেফকে টিকার জন্য যে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে, সেইসব টিকা পাওয়ার পর গ্যাভিকে তা ফেরত দেওয়া হবে।
আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ আর ভ্যাকসিন পাঠিয়ে দেওয়ার কথা জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ভ্যাকসিন সংক্রান্ত ফিল্ড লেভেলের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।