• ঢাকা বৃহস্পতিবার
    ০২ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বলেছেন প্রসিকিউটর তানভীরও

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজের হার্ডড্রাইভে পরিবর্তনের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৪৪ পিএম

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজের হার্ডড্রাইভে পরিবর্তনের অভিযোগ

সিটি নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ সংরক্ষণে ব্যবহৃত হার্ডড্রাইভে পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডড্রাইভগুলোতে সংযোজন ও বিয়োজনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, নির্ধারিত সিস্টেমে যে হার্ডড্রাইভ থাকার কথা ছিল, সেখানে পুরোনো ও নতুন ড্রাইভের পরিবর্তনের বিষয়টি রেজিস্টার ও সিস্টেম পর্যবেক্ষণে ধরা পড়েছে।

তিনি আরও জানান, বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে অবহিত করা হয়েছে। কমিটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

তদন্তাধীন বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে অবহিত; আগের বিতর্কিত ঘটনাতেও মেলেনি ফুটেজ

এর আগে, ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের কক্ষে এক আসামির স্ত্রীর ভারী ব্যাগ নিয়ে প্রবেশের অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগটি করেন আরেক প্রসিকিউটর, যেখানে দাবি করা হয়—ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে চিফ প্রসিকিউটরের কার্যালয় একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে। গত ১০ মার্চ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এক সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিনের বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগ ওঠে, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসে আলোচিত ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হলেও নির্দিষ্ট দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ